• সিলেট, রাত ৪:৫৫, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

admin
প্রকাশিত মে ২৫, ২০২৬
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

লালমনিহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অনন্তপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, ২১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন ঘুঘুরহাট নামক স্থানে (থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ কাবিল হোসেন (২৪), পিতা-মোঃ আমজাদ, গ্রাম-ঘুঘুরহাট, পোষ্ট ও থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে ১২ পিছ ভারতীয় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় ইয়াবা ১২ পিছ, যার সিজার মূল্য ৩,৬০০/- টাকা। উল্লেখিত ঘটনায় আটকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজ ৩১ বার পড়া হয়েছে