• সিলেট, বিকাল ৫:২৭, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাট হাড়িভাঙা আরডিআরএস-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ৬, ২০২৬
লালমনিরহাট হাড়িভাঙা আরডিআরএস-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ-এর ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পভার্টি’ (C-RANGPUR) প্রজেক্টের আওতায় এক দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
​আজ মহিষখোচা ইউনিয়নে অবস্থিত ‘অগ্রণী মহিষখোচা ফেডারেশন’ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ১৩২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু রোগী, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত সমস্যা, গর্ভবতী মা এবং সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মো: নুরুন্নবী এবং আরডিআরএস-এর মেডিকেল অফিসার (MNH) ডা. মেহেনাজ আজমী।
​সেবা প্রদান শেষে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: নুরুন্নবী বলেন, দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু রোগী, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত সমস্যা, গর্ভবতী মা এবং সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মো: নুরুন্নবী এবং আরডিমেহেনাজআরএস-এর মেডিকেল অফিসার (MNH) ডা. আজমী। ​সেবা প্রদান শেষে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: নুরুন্নবী বলেন, ​”জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি এবং সচেতনতার অভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বিশেষ করে মা ও শিশুরা নানা রোগে ভুগছেন। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আজ আমরা সাধারণ রোগের পাশাপাশি কিশোরী ও গর্ভবতী মায়েদের বিশেষ পরামর্শ দিয়েছি, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
​আরডিআরএস-এর মেডিকেল অফিসার ডা. মেহেনাজ আজমী জানান, ​”জলবায়ু সহনশীলতা ও দারিদ্র্য বিমোচনের একটি বড় অংশজুড়ে রয়েছে মানুষের সুস্বাস্থ্য। প্রজেক্টের আওতায় আমরা চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্য চাহিদাগুলো পূরণ করতে। আজকের ক্যাম্পে রোগীদের প্রেসক্রিপশনের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করা হয়েছে।” ক্যাম্পে চিকিৎসকদের সহায়তায় দায়িত্ব পালন করেন রিফ্রেশনিষ্ট জুননুন মন্ডল ও রত্না রানী। ​স্বাস্থ্য ক্যাম্প চলাকালীন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (স্বাস্থ্য) জেসমিন আক্তার, মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায় এবং অগ্রণী মহিষখোচা ফেডারেশনের সভাপতি মজমুল হকসহ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আরডিআরএস বাংলাদেশ-এর এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এই নিউজ বার পড়া হয়েছে