• সিলেট, সকাল ৬:১৬, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের করিমগঞ্জে৮০ বছরের এক অসহায় ভিক্ষুক নারীর আর্তনাদে স্তব্ধ মথুরাপাড়া

admin
প্রকাশিত মে ৩১, ২০২৬
কিশোরগঞ্জের করিমগঞ্জে৮০ বছরের এক অসহায় ভিক্ষুক নারীর আর্তনাদে স্তব্ধ মথুরাপাড়া

স্টাফ রির্পোটার: কিশোরগঞ্জের করিমগঞ্জে মানবতাকে নাড়িয়ে দেওয়া অভিযোগ, ৮০ বছরের এক অসহায় ভিক্ষুক নারীর আর্তনাদে স্তব্ধ মথুরাপাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া গ্রাম যেন আজ এক বেদনাবিধুর প্রশ্নের সামনে দাঁড়িয়ে। জীবনের শেষ প্রান্তে এসে, যখন একজন বৃদ্ধ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, সম্মান ও সহমর্মিতা, তখন ৮০ বছর বয়সী এক অসহায় ভিক্ষুক নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও পরিবারের দাবি অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। সারাদিনের ক্লান্তি নিয়ে তিনি হয়তো নিজের ঘরে ফেরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, পথিমধ্যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় একটি নির্জন স্থানে। সেখানে তার হাত-পা বেঁধে ধ*র্ষণ করা হয়। বাড়িতে ফিরে তিনি কান্নায় ভেঙে পড়েন। বয়সের ভারে নতজানু সেই নারী চোখের জল আর কাঁপা কণ্ঠে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। তার সেই আর্তনাদ শুধু পরিবারের নয়, পুরো এলাকার মানুষকেও নাড়িয়ে দিয়েছে। ভুক্তভোগীর মেয়ে বলেন, আমার মা ভিক্ষা করে জীবন চালান। তার সঙ্গে যা করা হয়েছে, তা কোনো মানুষের সঙ্গে হওয়ার কথা নয়। আমরা বিচার চাই। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই করিমগঞ্জের মথুরাপাড়া এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ মিছিলে অংশ নেন। ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সাধারণ মানুষ। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযোগে অভিযুক্ত খোকন মিয়াকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া শুধু একটি গ্রামের নাম নয়, এটি হয়ে উঠেছে এক অসহায় বৃদ্ধ নারীর কান্নার প্রতিধ্বনি। ঘটনার সত্যতা তদন্তের মাধ্যমে উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, জীবনের শেষ বয়সেও যদি একজন বৃদ্ধ নারী নিরাপদ না হন, তাহলে সমাজের বিবেক কোথায় দাঁড়িয়ে আছে?

এই নিউজ ৪৭ বার পড়া হয়েছে