• সিলেট, রাত ৪:৪৩, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা পরবর্তী জনসেবা, নিরাপদ যাত্রা ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন

admin
প্রকাশিত জুন ২, ২০২৬
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা পরবর্তী জনসেবা, নিরাপদ যাত্রা ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা- ২০২৬ পরবর্তী জনসেবা, নিরাপদ যাত্রা ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহা পরবর্তী সময়ে যাত্রী সকলের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণ, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফিরতি যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পরিবহন কাউন্টার, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য ও সড়কে অতিরিক্ত গতিতে যানবাহন না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ১৮টি মামলায় বিভিন্ন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলাব্যাপী কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণের লক্ষ্যে ইতঃপূর্বে গৃহীত ও চলমান কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ রোধ করা যায়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসেবায় জেলা প্রশাসন, গোপালগঞ্জের এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ -এও অব্যাহত থাকবে।

এই নিউজ ১৫ বার পড়া হয়েছে