• সিলেট, সকাল ৬:৩৮, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
বরিশালে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রির্পোটার: বরিশালের বাকেরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতরা হলেন- মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), মিজানুর রহমান (৪০) ও খবির শিকদার (৫০) তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেলোয়ার হাওলাদারের ক্রয়কৃত একটি জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার, সুমন হাওলাদার ও উজ্জ্বল গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে ওই জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, রড, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, হামলার সময় হালিম হাওলাদারকে বাঁশ দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আরও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের কয়েকজন আহত হন। পরে আমার বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজ ৫৭ বার পড়া হয়েছে