নাগরপুরে বালু মাফিয়াদের বিরুদ্ধে যৌথ অভিযান: জরিমানা, জেল, ডেজার ধ্বংস!
নাগরপুরে বালু মাফিয়াদের বিরুদ্ধে যৌথ অভিযান: জরিমানা, জেল, ডেজার ধ্বংস!
admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. সজীব খানকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে দপ্তিয়র ইউনিয়নের লিটনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও দপ্তিয়রের নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ডেজার অকেজো করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। একই অভিযানে দপ্তিয়র ইউনিয়নের জ্বালাই গ্রামের জুলহাসকে নদী থেকে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,