• সিলেট, সকাল ৬:৫৩, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন: সভাপতি মোসলেহ উদ্দিন, সা: সম্পাদক শামীমা

admin
প্রকাশিত মে ১৩, ২০২৬
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন: সভাপতি মোসলেহ উদ্দিন, সা: সম্পাদক শামীমা

স্টাফ রির্পোটার: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে বুধবার (১৩ মে) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স-এ অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকির-এর নিকট উপস্থাপন করবেন। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই নিউজ ৯৯ বার পড়া হয়েছে