• সিলেট, সকাল ৬:১৬, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ১৫ গ্রামে ঈদ উদযাপন

admin
প্রকাশিত মে ২৭, ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ১৫ গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলায় অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপন হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের বায়তুল আমান জামে মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। ইদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। তবে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি চলছে। স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি দেন। এ বিষয়ে মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, প্রতি বছর সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে এক সঙ্গে ঈদ পালন করাই উত্তম।

এই নিউজ ৩৯ বার পড়া হয়েছে