লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে পুষইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজেপি
লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে পুষইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজেপি
admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
লালমনিরহাট জেলা প্রতিনিধি: ৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৮১০ এর নিকট গোলডাঙ্গা নামক গেইট সংলগ্ন স্থানে প্রতিপক্ষ ৩০ ব্যাটালিয়ন বিএসএফ এর জিগাবাড়ি কোম্পানির টহলদল পুশইন এর নিমিত্তে ৩টি জিপ, ১টি ৩টন ট্রাক, ১টি বাস এবং ১টি পিকআপযোগে আগমন করে। উক্ত এলাকায় টহলরত পানবাড়ি কোম্পানির ৩টি টহলদল গেইট খোলার শব্দ শুনে নিকটবর্তী স্থানে গমন করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পুশইন এর জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে চলে যায়। বর্তমানে গ্রামবাসী এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে টহলরত অবস্থায় রয়েছে। ০৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ২৪০০ ঘটিকায় কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৮০৪/১৯-এস এর নিকট তেলিয়াপাড়া নামক গেইট সংলগ্ন স্থানে প্রতিপক্ষ ৩০ ব্যাটালিয়ন বিএসএফ এর কলসিপাড়া ক্যাম্পের টহলদল পুশইন এর নিমিত্তে ১০-১৪ জন ব্যক্তিদের নিয়ে আগমন করে। উক্ত এলাকায় টহলরত কলসিমুখ কোম্পানির ২টি টহলদল গেইট খোলার শব্দ শুনে নিকটবর্তী স্থানে গমন করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পুশইন এর জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে চলে যায়। বর্তমানে গ্রামবাসী এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে টহলরত অবস্থায় রয়েছে। পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।