গোপালগঞ্জে “শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গোপালগঞ্জে “শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে “শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ কর্তৃক বুধবার (১০ জুন) আয়োজিত “শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা। সেমিনারে শহর সমাজসেবা কার্যক্রমের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সামাজিক সুরক্ষা সেবা পৌঁছে দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসন সহ জেলা সমাজ সেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।