• সিলেট, রাত ৮:০৮, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল নেতা আজির উদ্দিন : প্রতিবেদকের বক্তব্য

admin
প্রকাশিত জুন ১৩, ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল নেতা আজির উদ্দিন :  প্রতিবেদকের বক্তব্য

প্রতিবাদ: “স্টালিং তারিয়াংয়ের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, কাঠগড়ায় ছাত্রদল নেতা আজির উদ্দিন” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোয়ানঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি তার দেওয়া এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন। ​গত ১১ জুন ২০২৬ ইং আপনার বহুল প্রচারিত দৈনিক গণমাধ্যম দৈনিক পর্যবেক্ষণ পত্রিকায়  গোয়াইনঘাট প্রতিনিধির বরাতে আমাকে (আজির উদ্দিন) জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদে জিরো পয়েন্ট এলাকায় বালু-পাথর পরিবহন এবং পাথর লুটপাটের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। নিচে এর তীব্র প্রতিবাদ ও আইনি স্পষ্টীকরণ তুলে ধরা হলো, আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী। এলাকার একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রের আড়ালে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে। চাঁদাবাজি বা কোনো অবৈধ সিন্ডিকেটের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। এলাকার একটি স্বার্থান্বেষী মহল হিংসা পরায়ন হয়ে উক্ত সংবাদটির তথ্য সাংবাদিকদের কাছে হস্তান্তর করে। প্রকৃত ঘটনা সত্য হচ্ছে যে, আমরা এলাকার নিরীহ পাথর শ্রমিকের পক্ষে কথা বলি, দিনমজুরদের পক্ষে কথা বলি, যাদের ঘরে নুর আনতে পান্তা ফুরায়। কিন্তু এখানে একটি মহল নিজেদের আখের গোছাতে ব্যাপক আকারে লুটপাট করে নিজেদের দোষ আমাদের গাঁড়ে ফেলার চেষ্টা করে আসছে। আমি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইউনিয়নের সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শের একজন সৈনিক। আমি কোনদিন কোন অন্যায়ের কাছে ভাতা নত করিনি। এবং আমৃত্যু করব না। দায়িত্ব সংবাদের সাংবাদিক ও পত্রিকা কর্তৃপক্ষের কোন দায় নাই বলে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। স্থানীয় এক সাংবাদিক একটি পক্ষের দ্বারা পরোচিত হয়ে উত্তর সংবাদটি পত্রিকা অফিসে প্রেরণ করে। সংবাদে উল্লেখিত পাথর সংক্রান্ত একটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে দেশের সম্মানিত আদালতে বিচারাধীন রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী, বিচারাধীন কোনো বিষয়ে আদালত চূড়ান্ত রায় দেওয়ার পূর্বে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমরা আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়াতেই সত্য প্রমাণিত হবে। আমি বা আমার সংগঠনের কোনো কর্মী কোনো ধরণের অপকর্মের সাথে জড়িত নয়। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অনিয়মের নিরপেক্ষ তদন্ত করুক এতে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। কিন্তু তদন্ত ছাড়াই ঢালাওভাবে অপরাধী সাজানো অনভিপ্রেত। আমি যেকোনো সময় যেকোনো মুহূর্তে আইন প্রকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত। কোন সাংবাদিক বা সংবাদপত্র আমার প্রতিপক্ষ নয়। তাই আমি অনুরোধ করবো সকল সাংবাদিককে অনুসন্ধান করে প্রকৃত সংবাদটি তুলে ধরার জন্য। সহযোগে ন অনুসন্ধানকালে বেরিয়ে আসবে কারা গোয়ানঘাট উপজেলার বালু পাথর লুটপাটের সাথে জড়িত। তাই আমি অত্র পত্রিকা সম্পাদক ও মহোদয়ের কাছে অনুরোধ করবো ​বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও নিরপেক্ষতার স্বার্থে এবং আমার আত্মপক্ষ সমর্থনের অধিকার বিবেচনা করে এই প্রতিবাদলিপিটি আপনার সংবাদমাধ্যমে সমগুরুত্বের সাথে প্রকাশ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য: গোয়াইনঘাট প্রতিনিধির প্রেরিত সংবাদের তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছিল।যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল না।

​বিনীত, আজির উদ্দিন সভাপতি ছাত্রদল  ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন গোয়াইনঘাট, সিলেট। ১২ জুন ২০২৬ ইং।

এই নিউজ ১৭ বার পড়া হয়েছে