• সিলেট, রাত ২:১৭, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলা কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
গোপালগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলা কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলা কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন -এর আয়োজনে বুধবার (১০ জুন) গোপালগঞ্জ সদর উপজেলা কর্তৃক জেলা মডেল মসজিদে আয়োজিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবু ওবায়েদ মোহাম্মদ মাস-উ-দুল হক। প্রশিক্ষণে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং মসজিদভিত্তিক শিক্ষার কার্যকারিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলা কেন্দ্রের নারী ও পুরুষ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই নিউজ ২৩ বার পড়া হয়েছে