• সিলেট, ভোর ৫:১০, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সাংবাদিক শেখ লুৎফুর রহমান

admin
প্রকাশিত জুন ৮, ২০২৬
আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সাংবাদিক শেখ লুৎফুর রহমান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও আগাম প্রচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, কুশল বিনিময় ও শুভেচ্ছা লিফলেট বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমান।
তিনি সকাল থেকে রাত পর্যন্ত আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার, জনবহুল মোড় এবং প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে গিয়ে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করছেন। তাঁর এই ব্যতিক্রমী ও স্বতঃস্ফূর্ত প্রচারণা পুরো ইউনিয়ন জুড়ে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত লুৎফুর রহমান নিজ দলীয় নেতাকর্মী, স্থানীয় মুরব্বি, সমর্থক এবং বিপুলসংখ্যক যুব সমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ও আশারকান্দি ইউনিয়নের প্রধান প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও বাজারগুলো থেকে গণসংযোগ শুরু করে যাচ্ছেন। এই প্রচারণায় তিনি প্রতিটি এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের পারিবারিক ও সামাজিক সুখ-দুঃখের খোঁজখবর নেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দা ও প্রবীণ ভোটারদের অনেকেই জানান, শেখ মোঃ লুৎফুর রহমান কোনো পদের লোভ না করে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে মহামারি করোনাকালীন দুর্যোগ, ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং এলাকার দরিদ্র অসহায় মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকায় এলাকার যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধেও তাঁর অবস্থান সর্বজনবিদিত। স্থানীয়দের মতে, সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ পরিচালনায় তাঁর মতো একজন ব্যক্তিত্বের বিকল্প নেই। গণসংযোগে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ লুৎফুর রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “আশারকান্দি ইউনিয়ন আমার নিজের ঘর। এই মাটির মানুষের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে বা ক্ষমতার মোহে নির্বাচনে আসিনি, বরং অবহেলিত আশারকান্দি ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আপনারা সুযোগ দিলে আমি আজীবন সাধারণ মানুষের সেবক হয়ে পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার রক্ষায় তিনি একটি সুনির্দিষ্ট মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। এলাকার সচেতন ভোটারদের মতে, শেখ মোঃ লুৎফুর রহমানের নির্বাচনী গণসংযোগ শুধু রাজনৈতিক আবহ তৈরি করেনি, বরং সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর এক নিবিড় মেলবন্ধন তৈরি করেছে, যা আগামী নির্বাচনে ভোটের সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে।

এই নিউজ ১২৪ বার পড়া হয়েছে