
লালমনিরহাট প্রতিনিধিঃ ‘দূরে গেলেও দূর নয়, ফোনের ওপারে কণ্ঠস্বর রয়; সময় বদলায়, বদলায় দিন, বন্ধুত্ব থাকে চিরদিন’-এই আবেগঘন ও উৎসবমুখর আবহকে ধারণ করে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক-শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের ‘মিলনমেলা-২০২৬ ঈদের তৃতীয় দিন, আজ ৩১মে (রবিবার) জেলার সুকানদিঘীস্থ ‘শিক্ষা নিকেতন কিন্ডারগার্টেন স্কুল’ প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া বিদ্যালয়ের ৬ জন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও গুণী শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারক ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষকেরা হলেন: শ্রী শুধাংশু কুমার রায় (সহকারী শিক্ষক, ইংরেজি) মোঃ আব্দুল বারী (সহকারী শিক্ষক) মোঃ আব্দুস সামাদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোঃ আব্দুল আজিজ মিয়া (সহকারী শিক্ষক)মোছাঃ রেহেনা বেগম (সহকারী শিক্ষক) মোঃ মাহাতাব উদ্দিন (সহকারী শিক্ষক) লালমনিরহাট। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সুদীর্ঘ শিক্ষাদানের গৌরবময় অধ্যায় এবং শিক্ষার্থীদের জীবন গঠনে তাঁদের অপরিসীম অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।নপ্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "স্যার-ম্যাডাম, আপনারা ছিলেন, আছেন, থাকবেন; আমাদের স্বপ্নে, কর্মে এবং প্রতি নিঃশ্বাসে রইবেন। পরে আয়োজক ব্যাচের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনার জবাবে শিক্ষকেরাও তাঁদের বক্তব্যে প্রিয় শিক্ষার্থীদের এই অনন্য ও দূরদর্শী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণ কামনা করেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার, প্রাণবন্ত ও পেশাদারিত্বের সাথে উপস্থাপনা করেন এসএসসি ২০০৯ ব্যাচের সমন্বয়ক আশিকুর রহমান আশিক। আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ২০০৯ ব্যাচের বন্ধুদের দীর্ঘদিনের আড্ডা, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং এক প্রীতিভোজের আয়োজন করা হয়। বহু বছর পর একসময়ের সহপাঠীদের এই মিলনমেলা যেন রূপ নিয়েছিল এক টুকরো আনন্দের উৎসবে। শিক্ষকদের বিদায়ের বিদগ্ধ আবহ আর বন্ধুদের পুনর্মিলনের আনন্দ-দুইয়ে মিলে সুকানদিঘীর অনুষ্ঠানস্থলটিতে এক অবিস্মরণীয় স্মৃতির সৃষ্টি হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com