
কালাম সিকদার গোয়াইনঘাট : দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। মামলা-হামলা, নির্যাতন, গুম-খুনের আতঙ্ক উপেক্ষা করেও রাজপথে সক্রিয় ছিলেন তারা। অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয় সন্তানকে, কেউ হারিয়েছেন বাবা, আবার কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। তবুও আন্দোলন থেকে সরে দাঁড়াননি তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করলেও এখন তারা সেভাবে মূল্যায়ন পাচ্ছেন না। বিশেষ করে পদ-পদবি ও কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা ধরনের অসন্তোষ ও গুঞ্জন। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, কিছু নামধারী বিএনপি নেতা দলের পরিচয় ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষ যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি হতাশ হয়ে পড়ছেন দলের প্রকৃত ত্যাগী কর্মীরাও। এছাড়াও অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের কিছু সাবেক নেতা ও ক্যাডার বাহিনীর সদস্যরা এখনো বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে চলছে। কোথাও কোথাও এখনো তাদের আধিপত্য ও ভয়ভীতির রাজত্ব বিদ্যমান রয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও ক্ষোভ বাড়ছে দিন দিন। অনেকের মতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না, তারাই এখন বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছেন। আর প্রকৃত আন্দোলনকারী ও নির্যাতিত নেতাকর্মীরা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল যদি দ্রুত এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল একসময় হুমকির মুখে পড়তে পারে। একইসঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও মনোবলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ড দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com