
সিলেট প্রতিনিধি : প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূলে পায় সেজন্য সরকারের নজরদারী থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার। চামড়া ক্রয়ে ধীরে গতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিবে এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূলে পায় সেজন্য সরকারের নজরদারী থাকবে। প্রয়োজন হলে হস্তক্ষেপও করবে সরকার। মন্ত্রী আরও বলেন, এসব উদ্যোগে মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। এছাড়া আগামীর বাজেট ব্যাবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com