
স্টাফ রির্পোটার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে বসবাস করে আসছেন। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সকল ধর্মের, বর্ণের ও জাতিসত্তার মানুষের শান্তিতে বসবাস করা অপরিহার্য। আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আজ এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। তথ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজেদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে, সেই প্রত্যাশা পূরণ করা সকলের দায়িত্ব। অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com