
লালমনিরহাট জেলা প্রতিনিধি : শিশু রামিসাসহ সারাদেশে নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে শহরের মিশনমোড়ে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজনের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন -সুজন,লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সহ-সভাপতি আবু হাসনাত রানা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, সদস্য ডা.নাজিরা পারভীন, মুক্তা বেগম, জামাল হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের ও ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রের কাছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com