
মোঃ জাকিউল আলাম,মাগুরা। প্রতিনিধি: মাগুরা ঝিনাইদহ ও নড়াইল সংবাদীয় সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য,মাগুরার শ্রীপুরের সন্তান, এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলীর আগমনকে ঘিরে শ্রীপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে,আজ শুক্রবার সকালে , উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি,ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম জোয়াদ্দার এর সভাপতিত্বে , প্রথমে উপজেলার ওয়াবদার মোড়ের পাটি অফিসে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়,পরে শ্রীপুর পাবলিক লাইব্রেরীর সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণসংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন,মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আব্দুর রশিদ। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান । শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বদরুল আলম হিরো। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খন্দকার আব্বাসউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মুন্সী রেজাউল করিম । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার খলিলুর রহমান। ও উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ।এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম নালিম । উপজেলা যুবদলের সভাপতি জিয়াউল হক ফরিদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জাহাঙ্গীর মুন্সি । শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি সোহেল ।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এনায়েত মোল্লা । উপজেলা মহিলা দলের সভাপতি হ্যাপি আক্তার । এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । মনোয়ার হোসেন খন কে সাথে নিয়ে দুই ভাই বোন মিলে মিশে মাগুরা ও শ্রীপুর কে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা নেতাকর্মীরা খন্ড খন্ড মোটরসাইকেলের বহর নিয়ে ওয়াবদার মোড়ে আরলীকে রিসিভ করতে দেখা যায় ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com