
ময়মনসিংহ প্রতিনিধি: চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। বিষয়টি টের পেয়ে চালক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আনা হলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com