
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে "শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ কর্তৃক বুধবার (১০ জুন) আয়োজিত "শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা। সেমিনারে শহর সমাজসেবা কার্যক্রমের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সামাজিক সুরক্ষা সেবা পৌঁছে দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসন সহ জেলা সমাজ সেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com