
স্টাফ রির্পোটার: জেলায় ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সন্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা প্রশাসক বলেন, প্রবীণ নাগরিকরা আমাদের সমাজের সম্পদ ও পথপ্রদর্শক। জীবনের শেষ সময়ে তারা যাতে মর্যাদাপূর্ণ, নিরাপদ ও যত্নশীল পরিবেশে জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক ও পারিবারিক স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম। তিনি প্রবীণদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আইনি সুরক্ষা বিষয়সমূহ প্রবন্ধ্যের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। এ সময় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দপ্তরের কর্মকতাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com