
খেলাযোগ : অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ ছিল হ্যাটট্রিক শিরোপায়। কিন্তু আজ হেরে সেই সুযোগ মিস করল লাল সবুজের দল। গত শনিবার ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় ভারত। বাংলাদেশ দলের হয়ে একমাত্র গোলটি করেন ঋতুপর্ণা। ম্যাচের শুরু থেকে দুই দল গোল করার একাধিক সুযোগ মিস করে। যে কারণে ৪০ মিনিটে কোনো দল গোলের দেখা পায়নি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে জমে ওঠে লড়াই। ৪২ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজাকে আটকাতে ডিফেন্ডার সুরভী ছুটে গেলেও তার গায়ে লেগে বল দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটা সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়। ১-০ গোলে পিছিয়ে পড়ে অবশ্য ভেঙে পড়েনি বাংলাদেশ। মাত্র ৪ মিনিটের ব্যবধানে, প্রথমার্ধের যোগ করা সময়ে লাল-সবুজ শিবিরে স্বস্তি ফেরান ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করল বাংলাদেশ। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে গোল নিশ্চিত করেন সানফিদা। এরপর গোল পরিশোধ করাতো দূরে থাক! উল্টো ৮৩ মিনিটে তৃতীয় গোলও হজম করে বাংলাদেশ। এলোমেলো রক্ষণের সুযোগটা কাজে লাগিয়ে স্কোরলাইন ৩–১ করে ভারত। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়। প্রমঙ্গত, বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায়। দুই বছর পর অনুষ্ঠিত সাফের ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। তবে ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের আট আসরের মধ্যে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com