
বিনোদন ডেস্ক: অভিনেত্রী শিল্পা শিন্ডে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অভিনেত্রী স্বীকার করেছেন— ২০১৬ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ভাভিজি ঘর পর হ্যায়’-এর প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল। তার এই স্বীকারোক্তির পর সামাজিক মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এর পাশাপাশি তার বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের দাবিও উঠেছে।তবে এ সমালোচনায় বিচলিত নন অভিনেত্রী শিল্পা শিন্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী। তিনি বলেছেন, মানুষ তার সম্পর্কে যা খুশি বলতে পারেন এবং যা ইচ্ছা করতে পারেন। তবে তাতে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তিনি দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে তাকে একতরফাভাবে বিচার করা হয়েছে এবং অনেকেই পুরো ঘটনার বাস্তবতা না জেনেই মন্তব্য করছেন। শিল্পা বলেন, 'ভাভিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকটি ছাড়ার সময় তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। সেই সময় তাকে এমন কিছু চুক্তিসই করতে বলা হয়েছিল, যা তার পেশাগত জীবনের জন্য ক্ষতিকর হতে পারত। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় তিনি নিজেকে অসহায় ও একা অনুভব করেন। সেই হতাশা থেকেই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে স্বীকার করেন। এদিকে অভিনেত্রীর এ বক্তব্যের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা সমালোচনা শুরু হয়েছে। তাদের মতে, মিথ্যা যৌন হেনস্তার অভিযোগ প্রকৃত ভুক্তভোগীকে ন্যায়বিচারের সংগ্রামকে দুর্বল করে দেয়। এ ছাড়া সমাজে এমন অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করে। সংগঠন অল ইন্ডিয়া সিন ওয়ার্কারস অ্যাসোসিয়েশনও শিল্পার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com